আপনার রাশিফল
২৪ ডিসেম্বর ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—গাঢ় নীল, সবুজ, অ্যাশ; শুভ রত্ন—ফিরোজা, শ্বেত পোখরাজ; বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি ম্যাথু, আর্নল্ড, আভা গার্ডনার, সুরকার আলাউদ্দিন আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। পারিবারিক সম্প্রীতির বন্ধন কিছুটা ঢিলে হতে পারে। দূরের যাত্রা ব্যবসায়িক সাফল্য বয়ে আনতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): প্রেমের ব্যাপারে এত দিন ভাগ্য আপনাকে বঞ্চিত করেছে, কিন্তু আজ এ ক্ষেত্রে ষোলো আনা সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): প্রতারক প্রেমিক-প্রেমিকার খপ্পরে পড়তে পারেন, সুতরাং আজ এ ক্ষেত্রে সতর্ক থাকুন। বিদেশযাত্রার ব্যাপারে আজ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না—কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তার অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। চাকরিতে পরিবর্তন চাইলে সম্ভাব্য প্রতিষ্ঠানগুলোতে ভালোভাবে খোঁজখবর নিন। আর্থিক লেনদেন শুভ। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠবে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই—আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনু রাশির বন্ধুদের বলছি: কাজকর্মে একাগ্রতা না থাকলে সাফল্য অধরাই থেকে যাবে। সুতরাং...। প্রেমের ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। বন্ধুরূপী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিপরীতে লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের পথচলায় সতর্ক পদক্ষেপ ফেলুন, নইলে ঠকে যেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন।