আপনার রাশিফল
২৫ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—নীল, হালকা সবুজ, মেরুন; শুভ রত্ন—ক্যাটস আই, এমিথিস্ট; বিশিষ্ট ব্যক্তিত্ব—নিউটন, নওয়াজ শরীফ, সংগীত পরিচালক নৌশাদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বন্ধুবান্ধবের কেউ আপনার প্রেমের সম্পর্ককে বাঁকা চোখে দেখতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষ পর্যন্ত আপনারই উপকার হবে। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেম নিবেদন করতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা মুখ ফুটে বলুন, তার প্রত্যুত্তর আপনার দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকটা ভালো করে দেখুন, প্রেমের ব্যাপারে চমকপ্রদ কোনো তথ্য পেয়ে যেতে পারেন। আজ সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে পকেট খালি হতে পারে। আজ পছন্দের মানুষটির মন পাওয়া সহজ হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে কারও অসহযোগিতা আপনাকে ঝামেলায় ফেলতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কোনো ছল-চাতুরির আশ্রয় নেওয়া উচিত হবে না। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুখবর দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বন্ধুরূপী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। যাঁরা এর আগে প্রেমে ব্যর্থ হয়েছেন, তাঁদের কারও কারও জন্য আজ সুখবর।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফসকে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ফেসবুকে প্রেমসংক্রান্ত কোনো সুখবর অপেক্ষা করছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের মন রক্ষা করতে হলে আজ তার পছন্দের জিনিসটি উপহার দিন। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি আপনার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের স্মৃতি মুছে গিয়ে আজ নতুন প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।