আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনিবার। শুভ রং—গাঢ় নীল, অ্যাশ, সবুজ; শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ; বিশিষ্ট ব্যক্তিত্ব—মাও সে তুং, মুন্সী মেহেরুল্লাহ, নীনা হামিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমে হতাশ হবেন না, হয়তো আজই প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): নতুন ব্যবসায়িক পরিকল্পনা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে হতাশ না হয়ে ধৈর্য ধরুন, শিগগিরই সাফল্যের দেখা পেয়ে যেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও দুশ্চিন্তা করবেন না। এ ক্ষেত্রে আজই কোনো সুসংবাদ পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক প্রয়োজনে অপছন্দের কারও সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সমুদ্র, পাহাড় কিংবা বনে-জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে অপেক্ষা করুন। ইতিবাচক ফলাফল পাবেন কয়েক দিন পরে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে আজ তাকে পছন্দের কোনো জিনিস উপহার দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রিয়জনের আস্থা অর্জন করতে হলে আজ তার মন জুগিয়ে চলুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ব্যাপারে হতাশ না হয়ে আরেকবার চেষ্টা করলে ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। দূরে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ।