আপনার রাশিফল
২৭ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—নীল, গাঢ় লাল, অ্যাশ; গুরুত্বপূর্ণ রত্ন—রক্ত প্রবাল, ইন্দ্রনীলা; বিশিষ্ট ব্যক্তিত্ব—লুই পাস্তুর, মির্জা গালিব, সৈয়দ শামসুল হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমের ঝড়ো হাওয়াকে নিয়ন্ত্রণ করুন নইলে ভুল পথে পা পড়তে পারে। সৃজনশীল পেশায় আপনার সাফল্য বিদেশ থেকে সম্মাননা পাইয়ে দিতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কেউ প্রতারণা করতে পারে। নতুন উপকারী বন্ধুর দেখা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): মিথুনের বন্ধুদের উদ্দেশে বলছি, কর্মস্থলে সিরিয়াস হোন, নইলে নিশ্চিত সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অন্যের কাজে নাক গলানো উচিত হবে না। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচে যেতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কেউ কেউ আপনার বিরুদ্ধে বসের কান ভারী করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসানের জন্য দিনটি অত্যন্ত শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। নানা ঝুট-ঝামেলার পর প্রেমের ক্ষেত্রে আজ সাফল্যের দেখা পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ আপনাকে লাভের মুখ দেখাবে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন বুঝে চলুন, নইলে তুচ্ছ ঘটনা থেকে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পছন্দের মানুষটিকে ভালো লাগার কথা বলতে দ্বিধা কেন, আজ স্পষ্ট ভাষায় প্রস্তাব দিন, ভয় পাবেন না, ইতিবাচক ফলই পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সমুদ্রসৈকতে বেড়ানোর পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়ুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কর্মস্থলে আপনার সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। ছাত্রছাত্রীদের কারও কারও পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কাউকে ভালোবাসার কথা জানাতে চাইলে অন্যের মাধ্যমে নয় বরং নিজেই সরাসরি জানান। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।