আপনার রাশিফল
২৮ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—নিল, হালকা কমলা, অফ হোয়াইট; শুভ রত্ন—ইন্দ্রনীলা ও গোমেদ; বিশিষ্ট ব্যক্তিত্ব—উড্রো উইলসন, রাজা বীরেন্দ্র, সাংবাদিক আহমেদ জামাল চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার সাফল্যে বাধার সৃষ্টি হবে না। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ছাত্র-ছাত্রীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। প্রেমের ব্যাপারে পছন্দের মানুষটিকে প্রস্তাব দিয়েই দেখুন না, আপনাকে খালি হাতে ফিরতে হবে না। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। দূর থেকে আজ কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই প্রিয়জনের কোনো সুসংবাদ আপনার মনকে চাঙা করে তুলবে। আর্থিক লেনদেন শুভ। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পছন্দের মানুষটিকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে সাফল্যের প্রথম ধাপ অতিক্রম করুন। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ পাবেন। প্রেমে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক হয়ে অগ্রসর হোন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাসফরের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতার গ্লানি মুছে যাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।