আপনার রাশিফল
৩০ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং: ক্রিম, কালো, হলুদ। শুভ রত্ন: ফিরোজা, ইন্দ্রনীল। বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি রুড ইয়ার্ড কিপলিং, কথাশিল্পী থিওডোর ফনটেন, দিলারা হাফিজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শান্ত বৃষের জাতক-জাতিকারা হঠাৎ করেই রেগে উঠতে পারেন, যা তাঁদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ ব্যর্থতার গ্লানি মুছে যাবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে সফল হবেন। প্রেমের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান, ঠিক ঠিকই সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের জন্য কর্মস্থলে সুখবর অপেক্ষা করছে। ব্যবসায়িক যোগাযোগও শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। প্রেমের ব্যাপারে সুযোগকে কাজে লাগান।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় আকৃষ্ট হতে পারেন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষের অসাধু তৎপরতা সত্ত্বেও আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা সন্দেহের জন্ম দিতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে সহকর্মীদের কেউ কেউ আপনার বিরুদ্ধে বসের কানভারী করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইতস্তত বিক্ষিপ্ত চিন্তাধারাকে আজ সুসংহত করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আজ আনন্দময় হয়ে উঠতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে নিরাশ না হয়ে আবার চেষ্টা করুন। এ ক্ষেত্রে আজ সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিকল্পনা বাস্তবায়নে সময় নেওয়া চলবে না। কারণ, দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেই সাফল্যের শীর্ষে পৌঁছে যাবেন আপনি। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকা মীনের প্রেমিক-প্রেমিকার জন্য সুখবর আছে—আজ এ ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। ব্যবসায়িক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ।