আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—নীলের যেকোনো শেড, হালকা লাল, সবুজ। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, আল মুজাহিদী, গাজী শামসুর রহমান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আজ লাভের পাল্লা ভারী থাকতে পারে। সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের গাত্রদাহের কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে আজ হুট করেই সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কারও প্ররোচনায় ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করা উচিত হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। কর্মস্থলে সহকর্মীর কাছ থেকে বিশেষ সহায়তা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। হতাশ প্রেমিক-প্রেমিকার কারও কারও জন্য আজ সুখবর আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। বন্ধুরূপী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে কেউ কেউ সন্দেহ রোগে ভুগতে পারেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে বাধা-বিপত্তির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যারা এর আগে প্রেমে ব্যর্থ হয়েছেন, আজ তাঁদের জন্য সুখবর আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; জোর দিয়েই বলছি, আজ আপনাকে নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার অগ্রযাত্রা ব্যাহত হবে না। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। হতাশ প্রেমিকদের জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরির জন্য বিদেশে আবেদন করে থাকলে কেউ কেউ আজ ইতিবাচক সাড়া পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার স্বস্তি ফিরে আসবে। সহকর্মীর সঙ্গে নাটকীয়ভাবে রোমান্টিক সম্পর্কের সূত্রপাত হতে পারে।