আপনার রাশিফল
৩ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং মেরুন, চকলেট, হালকা নীল। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চলচ্চিত্রকার বেবী ইসলাম, সাহিত্যিক সানাউল হক খান, সাংবাদিক সৈয়দ শাহজাহান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ নতুন উপকারী বন্ধুর দেখা পাবেন। প্রেমে সাফল্যের দেখা পেতে হলে সাহস সঞ্চয় করে এগিয়ে যান। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমে হতাশা দূর হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের আলোচনা পাকাপাকি হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ফাটকা ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভের মুখ দেখতে পাবেন। কর্মস্থলে কারও প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হতে পারেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। নতুন প্রেমে সাড়া দিতে হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার জনপ্রিয়তা অন্যের ঈর্ষার কারণ হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমের প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন, ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে মান-অভিমানের পরিসমাপ্তি ঘটবে। ছদ্মবেশী শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পাওনা আদায় হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমের ব্যাপারে সাহসী হোন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের কোনো জিনিস উপহার দিন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।