আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—সোনালি, ক্রিম, ধূসর। শুভ রত্ন—গোমেদ, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—নিউটন, চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস, ফাহমিদা নবী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনাকে বহন করতে হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভ্রমণ কিংবা অ্যাডভেঞ্চারের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে।মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): প্রেমের ব্যাপারে আজ একটু সাহসী হোন, সাফল্যের ষোলো আনা সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, সাফল্যের ষোলো আনা সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে নানা হতাশার মধ্যেও আজ আশার আলো দেখা যেতে পারে। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের গাত্রদাহের কারণ হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আপনার সাফল্যে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে একে অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): যুদ্ধজয়ের মতোই একটা ঘটনা ঘটতে পারে আজ। অনেককে পেছনে ফেলে প্রিয় মানুষটির মন পেতে পারেন আপনি। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।