আপনার রাশিফল
৫ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—গাঢ় সবুজ, নীল, বেগুনি। শুভ রত্ন—পান্না, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—জুলফিকার আলী ভুট্টো, সম্রাজ শাহজাহান, সুকুমার বড়ুয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রেমের ব্যাপারে সাহস সঞ্চয় করে এগিয়ে যান। আজ এ ক্ষেত্রে সাফল্যের দেখা পেতে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন। রাজনীতিবিদদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সাফল্য অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেম নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকা মিথুন জাতক-জাতিকার কেউ কেউ আজ সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই। আজ কেউ আপনার মনের জানালায় উঁকি দিতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে কেউ কেউ বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আলসেমির কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে কিছুটা সাহসী হতে হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে মনে জমে থাকা হতাশা দূর হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে তথ্যবিভ্রাট ঘটতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমের ঝোড়ো হাওয়ার ঝাপটায় আজ কিছুটা বিচলিত হয়ে পড়লেও বাস্তববাদী ধনু জাতক-জাতিকার কেউ কেউ তা সামলে উঠতে সক্ষম হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকেও প্রশংসা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে সার্বিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই। আজ কারও সঙ্গে দৃষ্টি বিনিময় হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।