আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—হালকা নীল, সোনালি, মেরুন। শুভ রত্ন—ওপাল, গোমেদ, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—জোয়ান অব আর্ক, খলিল জিবরান, বশির আল হেলাল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কারও প্রেমের প্রস্তাবে আজ সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের ব্যাপারে হতাশা দূর হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে প্রশংসা পেতে পারেন। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চিন্তা-ভাবনায় অন্যের পরামর্শকে আমলে নিয়ে লাভবান হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন, তবে এ ক্ষেত্রে কিছুটা সাহসের পরিচয় দিতে হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ব্যাপারে তৃতীয় কারও আগমন ঘটতে পারে। আজ কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। পাওনা আদায়ে আংশিক সফল হতে পারেন। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক বন্ধুদের বলছি, আজ আলসেমি পরিহার করে কাজে মনোযোগী হোন—সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের প্রস্তাবে সম্মতি দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।