আপনার রাশিফল
৭ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—হালকা সবুজ, মেরুন, অ্যাশ। শুভ রত্ন—ইন্দ্রনীলা, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক আশীষ সান্যাল, অভিনেত্রী রিনা রায়, প্রেসিডেন্ট মিলার্ড ফিলমোর। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের বলছি, আজ আলসেমি পরিহার করুন। কারণ, কর্মস্থলে এমন কিছু সুযোগ সৃষ্টি হতে পারে, যা ভাগ্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। হতাশ প্রেমিক-প্রেমিকাদের জন্য আজ সুখবর আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুটা সাদামাটাভাবে হলেও শেষ বিকেলে চমকে ওঠার মতো কোনো সুখবর পাবেন। ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের মন জুগিয়ে চলতে পারলে লাভবান হবেন। প্রেমে ব্যর্থতার গ্লানি আজ মুছে যেতে পারে। জমিজমা নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে। জনসংযোগমূলক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। বন্ধুরূপী গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সমস্যার সমাধানে আজ আপনাকে কুশলী হতে হবে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সমুদ্র কিংবা পাহাড়িয়া অঞ্চলে বেড়াতে যেতে চাইলে আজই বেরিয়ে পড়ুন। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও মুখে আজ হাসি ফুটবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজ কারও কাছ থেকে প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।