আপনার রাশিফল
৮ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনিবার। শুভ রং—হলুদ, হালকা নীল, ধূসর। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—এলভিস প্রিসলি, স্টিফেন হকিং, দেবদাস চক্রবর্তী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রার ক্ষেত্রে শুভ সম্ভাবনার সৃষ্টি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের বন্ধুদের বলছি, দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা জানান, কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। প্রেমে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রেমের ক্ষেত্রে অন্যের পরামর্শ গ্রহণ করে সফল হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হতে পারে। কোনো সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ছদ্মবেশী কোনো শত্রুর পরিচয় প্রকাশ পেতে পারে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): রক্ষণশীল মকর জাতক-জাতিকার কেউ কেউ আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ব্যাপারে সাহস সঞ্চয় করে এগিয়ে যান, আজ এ ক্ষেত্রে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।