আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—অফ হোয়াইট, লাল, হালকা নীল। শুভ রত্ন—রক্ত প্রবাল, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট নিক্সন, লেখিকা সিমোন দ্য বুভার, প্রেসিডেন্ট আহমেদ সেকেতুরে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের পর্ব চুকে গিয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশযাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে সুনাম অর্জনের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করতে হলে পছন্দের জিনিসটি আজ তাকে উপহার দিন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন—সাফল্যের জোর সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আজ আনন্দময় হয়ে উঠতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটায় চাকচিক্য নয়, বরং গুণাগুণকে প্রাধান্য দিন। ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় অনেককে পেছনে ফেলতে সক্ষম হবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। হতাশ প্রেমিক-প্রেমিকারা কেউ কেউ আশার আলো দেখতে পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। রক্ষণশীল মকর জাতক-জাতিকাদের কেউ কেউ প্রেমের ব্যাপারে আজ বাজিমাত করতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক ফল পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে আজ তেজিভাব বিরাজ করবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।