আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—গাঢ় নীল, চকলেট, মেরুন। শুভ রত্ন—মুন স্টোন, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—লর্ড কার্জন, অসীত সরকার, কামাল আরসালান, রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ প্রেমে সফল হওয়ার সম্ভাবনা প্রায় ষোলো আনা। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): আজ প্রেমে সফল হওয়ার মূল মন্ত্রটা হলো—ধৈর্যহারা হওয়া চলবে না, এ ছাড়া অযৌক্তিক কিছু কথাবার্তাও চুপচাপ হজম করতে হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রিয়জনের মন জয় করা সহজ হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের জন্য দিনটি শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ হতাশার মেঘ পুরোপুরি কেটে যাবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় আপনার অবদানের যথাযথ মূল্যায়ন হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে মান-অভিমানের পালা শেষ হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ আবার চেষ্টা করুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে ঘনিষ্ঠ সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। হতাশ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও মনে আশার আলো জ্বলে উঠবে। দূরের যাত্রা শুভ।