আপনার রাশিফল
১২ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—হালকা বেগুনি, ফিরোজা, ম্যাজেন্টা। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জ্যাক লন্ডন, স্বামী বিবেকানন্দ, মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের চাকরি পাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): মিথুন বন্ধুদের বলছি, প্রেমের ব্যাপারে আজ সাহসী হোন, সাফল্যের ষোলো আনা সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে বিনিয়োগ আপনার জন্য সুফল বয়ে আনবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে আপনারই লাভ হবে। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসয়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান, সাফল্যের ষোলো আনা সম্ভাবনা আছে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিসটি উপহার দিন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক জাতক-জাতিকাকে বলছি, প্রেমের আহ্বানে সাড়া দিতে দ্বিধা করবেন না। কারণ, আজ সফল প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফল হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ত্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সৃনজশীল কাজের স্বীকৃতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে বসের মন জুগিয়ে চলুন, এতে আপনারই লাভ হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সুনাম কারও কারও গাত্রদাহের কারণ হতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজই কারও কাছ থেকে প্রস্তাব পেতে পারেন। রাজনীতিতে আপনার অবস্থান সুদৃঢ় হবে।