আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—নীল, হালকা কমলা, বেগুনি। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, জেড ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—শক্তি সামন্ত, রস হ্যারিসন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): চঞ্চল মিথুনের বন্ধুদের বলছি, কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন, কোনো বড় সুযোগ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজই কারও কাছ থেকে পস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। পেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। অন্যের দেওয়া বিভ্রান্তিকর তথ্য প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেম নিবেদন করতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন—কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পেমে হতাশার কালো মেঘ আজ দূর হয়ে যাবে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রেমের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সাহস করে এগিয়ে যান, এ ক্ষেত্রে আজ সাফল্যের সম্ভাবনাই বেশি। বিদেশযাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ পুনর্বিবেচিত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেলেও আপনার অবস্থান অক্ষুণ্ন থাকবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পেমে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন।