আপনার রাশিফল
১৪ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—লালচে মেরুন, আকাশি ও গাঢ় গোলাপি। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন ও পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ড. নিহার রঞ্জন রায়, আবুল ফজল ও লেখক টমাস ট্রাইয়ন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। সৃজনশীল কাজে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): প্রেমের ঝোড়ো হাওয়ায় আপনিও আজ কিছুটা বেসামাল হয়ে পড়তে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক প্রয়োজনে আপনাকে আজ কিছুটা নমনীয় হতে হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান, আজই হয়তো সাফল্যের দেখা পেয়ে যাবেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবে। পেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজ কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। ফাটকা ব্যবসায়ে অর্থ লগ্নি করলে লাভবান হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ পেমের প্রস্তাব দিতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থালে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের ক্ষেত্রে হতাশার কালো মেঘ আজ পুরোপুরি কেটে যাবে। দূরের যাত্রা শুভ।