আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—হালকা বেগুনি, নীল ও অফ হোয়াইট। শুভ রত্ন—পান্না ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—গামাল আবদুন নাসের, মার্টিন লুথার কিং ও শমী কায়সার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে হতাশা কেটে যেতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কাছ থেকে অপ্রত্যাশিতভাবে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে হতাশা দূর হবে। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সৃজনশীল কাজে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কর্মকণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে সুযোগকে কাজে লাগাতে হলে দ্বিধাদ্বন্দ্ব পরিহার করতে হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া পেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসাযিক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার সাফল্যে প্রতিপক্ষের কারও কারও চোখ কপালে উঠবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।