আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—গাঢ় নীল, অফ হোয়াইট ও অ্যাশ। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা কায়েস, মোমতাজ আলী ও সুরকার ও পি নাইয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনার ওপরে চাপানো হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন—কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক অনুষ্ঠানের যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হতে পারে। পরিচিত কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে আপনি আজ অবাক না হয়ে পারবেন না। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ আপনার আয় বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেন শুভ। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন পেতে হলে আচার-আচরণে সংযত হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।