আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—নীল, হালকা কমলা ও ধূসর। শুভ রত্ন—ফিরোজা ও ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ও কামাল আমরোহী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকেও সুনাম অর্জিত হতে পারে। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন পরীক্ষায় গর্ব করার মতো ফল অর্জনে সক্ষম হবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কেউ কেউ সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। সমুদ্র, পাহাড় কিংবা বনে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়তে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। অন্যের কথায় কারও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা সমীচীন হবে না। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগবেন না; সাহস করে পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা বলুন, কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে বসের আনুকূল্য পেলেও সহকর্মীদের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।