আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জুন, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—লাল, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—চায়নিজ জেড, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিটল গায়ক পল ম্যাজ কার্টনি, বিজ্ঞানী আলফস লেভার্ন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে ভাবের আদান-প্রদান করতে গিয়ে প্রেমের ইঙ্গিত পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযেগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওয়ান আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুক দেখুন কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।