আপনার রাশিফল
২৯ জুন, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং অফ হোয়াইট, ধূসর, নীল। বিশিষ্ট ব্যক্তিত্ব আশুতোষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, ঐতিহাসিক জেমস হারভে রবিনসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রায় অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে দীর্ঘদিনের অমীমাংসিত কোনো বিষয়ের নিষ্পত্তি হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পাওনা আদায় হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।