আপনার রাশিফল
২ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং—হালকা নীল, সবুজ, সাদা। শুভ রত্ন— মুক্তা, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী হেরম্যান হেস, প্যাট্রিক লুবুম্বা, বিজ্ঞানী ড্রাইডেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের সুনজরে থাকতে সক্ষম হবেন। পারিবারিক সমস্যা সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। কাউকে মনে ধরে থাকলে প্রস্তাব দিন, কারণ কারও মন পাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে—২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ের জন্য দিনটি শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারো জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা সাময়িক স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। ই-মেইলে কারও কাছ থেকে পাওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ভালো লাগার মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): মীনের বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।