আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—সাদা, হালকা সবুজ ও মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফুটবলার বাদল রায়, খান জয়নুল ও জিনা লোলো ব্রিজিডা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পাওনা আদায় হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে একাধিক সূবর্ণ সুযোগ পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।
মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেম নিবেদন করতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ভালো লাগার মানুষটিকে প্রেমের প্রস্তাব দিতে পারেন। কারণ, এ ব্যাপারে ভাগ্য আজ আপনার সহায় থাকবে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার উদ্যোগ নিন—ভাগ্য এ ক্ষেত্রে সুপ্রসন্ন থাকতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।