আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং: হালকা সবুজ, অফ হোয়াইট, ধূসর। শুভ রত্ন: ইন্দ্রনীলা, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতি বসু, রফিকুন নবী, কাউন্ট ফন জেপলিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। এ ক্ষেত্রে সবুরে মেওয়া ফলবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও উত্তেজক মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায় হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আগের ব্যর্থতা আজ আপনার সাফল্য দিয়ে ঢেকে দেওয়া সম্ভব হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল কাজের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ব্যাপারে আপনার মনের দরজায় কেউ আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ই-মেইল পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক জটিলতার নিষ্পত্তি হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।