আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: বেগুনী, সবুজ, মেরুন। শুভ রত্ন: পীত পোখরাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: জুলিয়াস সিজার, কবি পাবলো নেরুদা, নাট্যকার আবদুল্লাহ আল মামুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পরিবারের কারও রোগ মুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও মন্তব্যে প্রেমের ব্যাপারে আপনি আগ্রহী হয়ে উঠতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জুন-১৮ ফেব্রুয়ারি): কুম্ভের বন্ধুদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ই-মেইলে পাওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।