আপনার রাশিফল
১৩ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোব ও সোমবার। শুভ রং: রূপালি, সাদা, হালকা সবুজ। শুভ রত্ন: ক্যাটস্ আই, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা হ্যারসন ফোর্ড, রাতিন আহমেদ, জ্যোতিষী শাফাত খৈয়াম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে তৃতীয় পক্ষের আবির্ভাব পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে মতবিনিময়ের মাধ্যমে মন দেওয়া-নেওয়ার সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ই-মেইলে পাওয়া কোনো তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরে যাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বন্ধু-বান্ধবের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা উঁকি দিচ্ছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিলে আজ আপনি ইতিবাচক সাড়া পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কর্মস্থলে অন্যের কারণে আপনি তিরস্কৃত হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ প্রেমের সফল পরিণতি ঘটতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি আনন্দ-ফূর্তিতে কেটে যেতে পারে। নতুন উপকারী বন্ধুর সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।