আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জুলাই, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং: ম্যাজেন্টা, নীল, মেরুন।। শুভ রত্ন: গোল্ডেন টোপাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আইজাক বাশেভিজ সিঙ্গার, জেরাল্ড ফোর্ড, রানী হামিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়াতে পারে। আর্থিক লেনদেন শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আপনাকে লাভের মুখ দেখাবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। আজ নতুন উপকারী বন্ধুর সন্ধান পেতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ঝুঁকিপূর্ণ পেশায় কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। পরিবারের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা পিছিয়ে থাকলেও আজ পরিস্থিতির উন্নতি ঘটবে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিয়ে যাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা কঠিন হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ