আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং: হালকা সবুজ, সোনালি, অফ হোয়াইট। শুভ রত্ন: হীরে, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, রশিদ হায়দার, রাইসুল ইসলাম আসাদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তাঁর ঠিকানা খুঁজে পাবে। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষ সক্রিয় থাকলেও আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। সহকর্মীর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। ভ্রমণের জন্য দিনটি শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক অশান্তি দূর হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। অসৎ সঙ্গীর কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।