আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মে, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। শুভ রং—হালকা সবুজ, ধূসর ও গাঢ় লাল। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন ও রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—মহাকবি দান্তে, মাধুরী দীক্ষিত, অভিনেতা জেমস মেসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। মনের মানুষটিকে আরও কাছে পেতে হলে তাকে পছন্দের জিনিস উপহার দিন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিস উপহার দিন। দূরের যাত্রা শুভ। সহকর্মীর সঙ্গ রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হতে না। রাজনীতি থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংসবাদ দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।