আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুলাই, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—সোনালি, অফহোয়াইট, মেরুন। শুভ রত্ন—ক্যাটস আই, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়ে, পল রয়টার, গিয়াস কামাল চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের বলছি, প্রেমের ব্যাপারে মিনমিন না করে স্পষ্টবাদী হোন। কারণ, আজ এ ক্ষেত্রে সাফল্যের জোর সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর্থিক লেনদেন শুভ।

মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কর্মস্থলে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষমেশ জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের জানালায় আজ উঁকি দিতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। সৃজনশীল কাজের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পারিবারিক সমস্যা সমাধান হতে পারে।। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।