আপনার রাশিফল
২৮ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং ম্যাজেন্টা, জলপাই, সবুজ, অফ হোয়াইট। শুভ রত্ন রক্তপ্রবাল, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যাকুলিন ওনাসিস, সুরকার কমল দাসগুপ্ত, কমরেড মনি সিং।
এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। কর্মস্থলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে।
মিথুন (২২ মে-২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। শিল্পকলায় অবানের জন্য সম্মাননা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): জলজ রাশি বৃশ্চিকের বন্ধুদের মধ্যে যাঁরা ব্যবসায়ে হাত দেওয়ার কথা ভাবছেন, তাঁরা দেরি না করে আজই উদ্যোগ নিন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্তা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
মীম (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।