আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং মেরুন, বেগুনি, হালকা নীল। শুভ রত্ন রুবি, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব কূটনীতিক দ্যাগ হ্যামারশোল্ড, সাহিত্যিক শৈলেন ঘোষ, রোজিনা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য আপনার উপকারে লাগতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহিত করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন): চঞ্চল মিথুনের বন্ধুদের জন্য সুখবর হচ্ছে, আজ যে কাজেই হাত দেবেন, তাতেই কমবেশি সাফল্যের দেখা পাবেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসতি হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো গোপন শত্রুর অপতৎপরতা ব্যর্থ হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যার বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। আর্থিক লেনদেন শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের শুভ সূচনা হতে পারে। কর্মস্থলে ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে ভাবের আদান-প্রদান থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।