আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ জুলাই, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং ম্যাজেন্ডা, জলপাই সবুজ, সোনালি। শুভ রত্ন রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব লেখক প্রেম চাঁদ, চিত্রকর এরিক হ্যামল, মিল্টন ফ্রাইডম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। নতুন উপকারী বন্ধুর দেখা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ কার্যকর হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): তুলার বন্ধুদের কেউ কেউ নতুন কাজে হাত দিয়ে তাৎক্ষণিক সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবরিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার মনকে নাড়া দিয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে পদস্থ বক্তিদের আনুকূল্য পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষমেশ জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।