আপনার রাশিফল
১ আগস্ট, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—লালের যেকোনো শেড, মেরুন, ধূসর। শুভ রত্ন—রুবি, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—মীনা কুমারী, সুরকার দেবু ভট্টচার্য, গায়িকা সুমনা হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পুরোনো সমস্যা মাথা চাড়া দিলেও আপনার দক্ষ ব্যবস্থাপনায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বেকারদের কেউ কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনটি সাফল্যের বার্তা বয়ে আনবে। তৃতীয় কারও মধ্যস্থতায় পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে উসাহী করে তুলতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। আপনাকে অবাক করে দিয়ে ঘনিষ্ঠ সহকর্মী প্রেম নিবেদন করতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জন করবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। পাওনা আদায় হবে। ফেসবুক দেখুন—কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আপনার দিকেই প্রেমের তীর ছুড়ছে না তো? রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক হোন।