আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ আগস্ট, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—হাল্কা নীল, সবুজ, মেরুন। শুভ রত্ন—গার্নেট, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক জেমস বল্ডউইন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, অভিনেতা পিটার ওটুল। এবার চলুন

জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধান আপনার উদ্যোগ প্রশংসিত হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।