আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ আগস্ট, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—গাঢ় লাল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—গার্নেট, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—আলফ্রেড হিচকক, বিজ্ঞানী জর্জ স্টোক, গায়িকা নার্গিস পারভিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় করতে গিয়ে প্রেমের শুভসূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা দেখা দিলেও আজ তা দূর হয়ে যাবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের খোঁজ পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে মনের গহিনে জমে থাকা দীর্ঘদিনের হতাশা দূর হবে। আর্থিক লেনদেন শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।