আপনার রাশিফল
১৮ মে, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং— বেগুনি, গাঢ় লাল, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—বার্ট্রান্ড রাসেল, ওমর খৈয়াম, আহমেদ হুমায়ুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে ব্যর্থ হলে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মানান পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে নানারকম প্রতিকূলতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।