আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ আগস্ট, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—সবুজ, সোনালি, অফ হোয়াইট। শুভ রত্ন—ক্যাটস আই, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন, বিজ্ঞানী জন জ্যাকব ব্রিজলিনস, রাজীব গান্ধী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক সমস্যার সমাধানে  আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। ফেসবুক দেখুন—কেউ হয়তো আপনাকে উদ্দেশ করেই প্রেমের ইঙ্গিত মেশানো বক্তব্য দিচ্ছে!

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার দুশ্চিন্তার অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কোনো সদস্যের কারণে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।