আপনার রাশিফল
২১ আগস্ট, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—ম্যাজেন্টা, হালকা সবুজ, অফ হোয়াইট। শুভ রত্ন—পীত পোখরাজ, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি ইসমত চুগতাই, গায়ক কাদেরী কিবরিয়া, কেনি রজার্স। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার মনের মানুষটির উড়ু উড়ু মনকে নিয়ন্ত্রণে রাখতে হলে আজ তাকে চোখে চোখে রাখুন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিয়ে যেতে পারে।