আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ আগস্ট, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—রুপালি, হালকা সবুজ, ক্রিম। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট ষোড়শ লুই, ভেরা মাইলস, অর্থনীতিবিদ রবার্ট মার্টন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অন্যের ভুলের দায়ভার আপনার ওপর চাপানোর অপচেষ্টা করা হতে পারে। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার মনকে নাড়া দিয়ে যাবে। দূরের যাত্রা শুভ।