আপনার রাশিল
১৮ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় গোলপি, নীল ও মেরুন। শুভ রত্ন—রক্ত প্রবাল ও ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ক্যারি গ্রান্ট, কবি রুবিন ডেরিও ও অভিনয়শিল্পী মমতাজউদ্দীন আহমদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): যাঁরা চাকরি খুঁজে খুঁজে হতাশ হয়ে পড়েছেন, তাঁদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে যাবতীয় ঝুট-ঝামেলার অবসান হবে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও আবির্ভাব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। আজ নতুন উপকারী বন্ধুর সন্ধান পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে আলসেমি পরিহার করুন, নইলে একাধিক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। বন্ধুরূপী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিসটি উপহার দিন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। যাবতীয় কেনাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে আচার-আচরণে সংযত হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ছদ্মবেশী শত্রুর পরিচয় প্রকাশ হয়ে পড়তে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন—সাফল্যের জোর সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায় হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।