প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছরের শিশু মো. আরাফাত ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত ৩ আগস্ট থেকে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির বাবা গাজীপুরের বাসিন্দা মো. সিদ্দিকুর রহমান একজন কৃষক। নিজের সহায়-সম্বল বিক্রি করে এত দিন ধরে তিনি ছেলের চিকিৎসা করিয়েছেন। তাঁর পক্ষে আরাফাতের চিকিৎসার ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ০৯৪৭১০১১৭৫২৯৭, পূবালী ব্যাংক, শাহবাগ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।