আপনার াশিফল
১৬ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—জলপাই সবুজ, হালকা নীল, কমলা। শুভ রত্ন—ক্যাটস আই, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখিকা রিজিয়া খান, শহীদুল্লা কায়সার, অভিনেত্রী অলিভিয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। ফেসবুক দেখুন, প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। মিথুন (২২ মে-২১ জুন): মিথুন রাশির বন্ধুদের বলছি, আর্থিক লেনদেনের ক্ষেত্রে চট করে অন্যের ওপর নির্ভরশীল হওয়া সমীচীন হবে না, সুতরাং এ বিষয়ে সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্কটের বন্ধুদের আজ উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে। কারণ, কর্মস্থলে পুরোনো সমস্যা মাথা চাড়া দিতে পারে, আর সেগুলো নিয়ন্ত্রণের জন্য চাই উপস্থিত বুদ্ধি! প্রেমে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনার দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে। প্রেমের ব্যাপারে কোনো নতুন ঘটনা আপনাকে উৎসাহিত করে তুলবে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায় হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুক দেখুন, কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আর্থিক লেনেদনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। রাজনীতি থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে আজ আপনার মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।