আপনাররাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মে, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—সাদা, হালকা সবুজ, বাদামি। শুভ রত্ন—ক্যাটস আই, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি রবার্ট ব্রাউনিং, অভিনেতা গ্যারিকুপার, অভিনেত্রী কবিতা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষ রাশির বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।

মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিয়ের আলোচনা অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায় হবে।  ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ই-মেইলে কেউ পরোক্ষভাবে প্রেমের প্রস্তাব দিতে পারে। বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থাতকারীর ভূমিকা নিয়ে মনে সন্দেহ জাগতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা। বিফলে যাবে না। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।