আপনারা এটাকে কি নির্বাচন বলবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও প্রাণহানির ঘটনা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘নির্বাচন তো শেষ, তাই না? আপনারা এটাকে কি নির্বাচন বলবেন?’ তিনি বলেন, ‘কে কখন গুম হয়, কে কাকে তুলে নিয়ে যায় আমরা কেউ জানি না। আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন শান্তিতে ঘুমাতে পারি।’
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহরে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, ‘আমরা তো স্বৈরাচার ছিলাম। স্বৈরাচার ছিলাম এ জন্য মানুষ মারি নাই, স্বৈরাচার ছিলাম এ জন্য মানুষ গুম করি নাই। এখন মানুষের মধ্যে নিরাপত্তার অভাব।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, চিত্রনায়ক ফেরেদৗস, চিত্রনায়িকা পূর্ণিমা বক্তৃতা করেন।