আপনারা কৃষক শ্রমিকদের কিছু দেননি: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, খুব ভালো কথা। কিন্তু কৃষকের জন্য কী করেছেন? আপনারা কৃষক-শ্রমিকদের দেননি। আদমজী বন্ধ করেছেন। দেশের লেখাপড়া চুলায় নিয়ে গেছেন।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। ১৯৯৫ সালের ১৫ মার্চ কৃষিপণ্যের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে হত্যার ঘটনা স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।