আপনারা রাশিফল
২০ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্মস্থলে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশকি সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে সুসম্পর্ক গড়ে উঠতে পরে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রবাসী বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বৈদেশিক বাণিজ্যে একাধিক শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ে তত্পর হোন। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন।