আপনারা সাংবাদিকেরা কী করেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দুপুরের পর নিজেদের ভোট দিতে বনানী মডেল হাই স্কুলে এসেছিলেন জনাকয়েক সাধারণ ভোটার। কিন্তু সেখানে গিয়েই তাঁদের শুনতে হলো, ‘আপনারা ভোট দিতে এসেছেন কেন? বাড়ি চলে যান।’
ভোট দিতে না পেরে ক্ষুব্ধ-হতাশ সাধারণ ভোটাররা কেন্দ্রের বাইরেই পেলেন সাংবাদিকদের। এগিয়ে এসে তাঁদের তির্যক প্রশ্ন, ‘ভেতরে জাল ভোট হচ্ছে। আমরা ভোট দিতে পারছি না। আমাদের বলা হলো বাড়ি চলে যেতে। এত অনিয়ম হচ্ছে। আপনারা সাংবাদিকেরা কী করেন?
কেন্দ্রে প্রবেশ করতেই সাধারণ ভোটারদের ক্ষোভের হেতু জানা গেল। সেখানে অবাধে চলছে ব্যালট পেপারে সিল মারা। নির্বাচনী কর্মকর্তারা তো বটেই, পুলিশের উপস্থিতিই চলে এই কাণ্ড। বনানী মডেল স্কুল রাজধানীর ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ভোটারশূন্য কেন্দ্রে বিকেল সোয়া তিনটায় ঘটে এই ঘটনা।